ভেড়ামারায় পিস্তলসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকা থেকে গতকাল রোববার রাতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩০) এবং আনসার রহমানের ছেলে শামীম রহমান (৩১)। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।