ভেড়ামারায় শিবিরের সভাপতিসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকা থেকে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াবুজ্জামানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা পৌর কাচারীপাড়া মসজিদ থেকে তাঁদের আটক করা হয়। ভেড়ামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান প্রথম আলো অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার পৌর কাচারীপাড়া মসজিদে শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে। আরও জানা যায়, ওই বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা-কর্মীরাও থাকবে। এরপর সেখান থেকে তাঁদের আটক করা হয়। এখন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।