ভেড়ামারায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের গোডাউন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই এলাকায় ১০০ গজের মধ্যে ভেড়ামারা পৌর বিএনপির দুই পক্ষ সভা ডাকায় এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনজুর আলম খোকন ও সাবেক সাংসদ শহিদুল ইসলাম আজ সকাল ১০টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন এলাকার দুটি স্থানে পৃথক সভার আয়োজন করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।