ভৈরব থেকে ১৮টি গ্রেনেড ও ২টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে ১৮টি গ্রেনেড ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে মহেশপুর গ্রামের একটি সড়কের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকেলে মহেশপুর গ্রামে নির্মাণাধীন একটি সড়কে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা মাটির নিচে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি খোলার পর বোমার মতো বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, উদ্ধার করা বোমার মধ্যে ১৮টি গ্রেনেড এবং দুটি ককটেল রয়েছে। দেখে মনে হচ্ছে, বোমাগুলো বেশ পুরোনো। তবে বোমাগুলো সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।