ভৈরবে খেলার মাঠে বিস্ফোরণ, ৩ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের খেলার মাঠে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা খেলার মাঠে এ ঘটনা ঘটে।আহত শিশু হেলিম মিয়াকে (১১) বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও টুকুল মিয়াকে (১০) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর শিশুকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকজন শিশু ওই মাঠে ফুটবল খেলছিল। হঠাত্ করে বিকট শব্দ হয়। পরে দেখা যায় তিনটি শিশু রক্তাক্ত অবস্থায় মাঠে পড়ে রয়েছে। মাঠের কাছে বিস্ফোরিত অংশবিশেষ দেখে ধারণা করা হচ্ছে, ককটেল বা অন্য কোনো বোমার বিস্ফোরণ ঘটেছে। সাহেব আলী নামের স্থানীয় এক ব্যক্তি জানান, তাঁদের ধারণা মাঠে কেউ বোমা রেখে গিয়েছিল। পরে শিশুদের পায়ের চাপে বোমাটি বিস্ফোরিত হয়।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর বলেন, বিস্ফোরিত বস্তু বাজি জাতীয় কিছু হতে পারে।