ভৈরবে পলিথিন কারখানা সিলগালা, জরিমানা ৮০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি অননুমোদিত পলিথিন তৈরির কারখানা শনাক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে পলিথিন তৈরির অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের পরিচালক মোহাম্মদ আলী জানান, তাঁদের কাছে খবর ছিল ভৈরব পৌর শহরের জগন্নাথপুরে আহাদ মিয়ার কারখানায় পলিথিন উত্পাদন হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান।অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম।