ভো ট বি চি ত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের অধিনায়ক ও কোচদের প্রথম পছন্দ হিসেবে লিওনেল মেসি বেশি ভোট পেলেও সাংবাদিকদের প্রথম পছন্দ হিসেবে বেশি ভোট পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৪৫ জন অধিনায়ক এবং ৫১ জন কোচের প্রথম পছন্দ ছিলেন মেসি। কিন্তু প্রথম পছন্দ হিসেবে মেসির বাক্সে সাংবাদিকদের ভোট পড়েছে মাত্র ১৭টি। ইনিয়েস্তা পেয়েছেন ৪০ ভোট।প্রথম পছন্দ অধিনায়ক কোচ সাংবাদিকনিওনেল মেসি ৪৫ ৫১ ১৭জাভি হার্নান্দেজ ২৬ ২৭ ৩৬আন্দ্রেস ইনিয়েস্তা ১৭ ২৩ ৪০ প্রথম তো নয়ই, তৃতীয় পছন্দ হিসেবেও ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ ও স্যামুয়েল ইতোর ভোট পাননি লিওনেল মেসি। ফিফার সংক্ষিপ্ত তালিকায় আসতে পারেননি ওয়েসলি স্নাইডার, তবে প্রথম পছন্দ হিসেবে সাংবাদিকদের ভোট পেয়েছেন ৩৫টি। এর সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় পছন্দও যোগ করলে সাংবাদিকদের সবচেয়ে বেশি অর্থাৎ ৭.৭ শতাংশ ভোট পড়েছে তাঁর পক্ষে। একটি করে হলেও ভোটারদের প্রথম পছন্দের ভোট পেয়েছেন স্পেনের ৭ ফুটবলার, যা মোট ভোটের (প্রথম পছন্দ) ৪২ শতাংশ! এক হিসাবে স্প্যানিশদের একাধিক প্রার্থিতাই ফিফা ব্যালন ডি-অর জিতিয়ে দিয়েছে মেসিকে! বাংলাদেশের ফুটবল অধিনায়ক আমিনুল হক প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন তাঁর মতো গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। আরও দুই অধিনায়কের (প্রথম পছন্দ) ভোট পেয়েছেন ক্যাসিয়াস। মাঠে তাঁদের পজিশনটা অনুমান করুন তো দেখি! প্রথম পছন্দ হিসেবে ওয়েসলি স্নাইডারকেই কি বেছে নিয়েছিলেন হল্যান্ডের অধিনায়ক ও কোচ? তাঁদের ভোট বাতিল হয়ে যাওয়ার কারণ সম্ভবত এটিই। ফুটবল মাঠে আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ফিফা বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ব্রাজিলের কোচ লুই আন্তোনিও মেনেজেস এবং অধিনায়ক রবসন ডি সুজার প্রথম পছন্দের ভোট পড়েছে আর্জেন্টাইন মেসির বাক্সে।