ভোঁদড়ের আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক দম্পতি মাসব্যাপী ছুটি কাটাতে অন্যত্র গিয়েছিলেন। এ সময় তাঁদের বাড়িটি ফাঁকা ছিল। কিন্তু ছুটি থেকে বাড়ি ফিরে ওই দম্পতি একেবারে হতবাক! কারণ, এই অবসরে তাঁদের বাড়িতে বাসা বেঁধেছে প্রায় ১০টি ভোঁদড়। ওই দম্পতি জানান, তাঁদের ঘরের একটি জানালা খোলা ছিল। এই সুযোগে ভোঁদড়গুলো ঘরে ঢুকে আস্তানা গেড়েছে। এপি