ভোজ্যতেল: কোনো মামলা হচ্ছে না
‘সয়াবিন তেলের (ভোজ্যতেল) দাম নাগালের বাইরে ও আপনার অধিকার’—এ বিষয়ে টেলিফোনে পাঠকের প্রশ্ন ও প্রতিক্রিয়া নিয়ে আজকের বিশেষ আয়োজন। পাঠকের প্রশ্ন০১.সয়াবিনসহ অন্যান্য দ্রব্যমূল্য নাগালের বাইরে যাওয়ায় আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকার কি এ বিষয়ে দৃষ্টি দেবে না?সৈয়দা মোর্শেদা বেগম, স্কুলশিক্ষক (অব.), বরিশাল।০২.আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ বলা হচ্ছে, কিন্তু ভোজ্যতেলের ন্যায্য দাম নির্ধারণ সভায় বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশ এডিবল অয়েলের প্রতিনিধিরা এ সংক্রান্ত কোনো সুস্পষ্ট তথ্য উপস্থাপন করতে পারেননি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ইস্যুতে একশ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তাঁরা এখন দাম কমাচ্ছেন না। সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেবে?জন্ম জয় দাশ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।০৩.ভোজ্যতেলসহ অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এভাবে চলতে থাকলে শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ অর্জন সম্ভব হবে কি?তৌফিকুল করিম, শিক্ষার্থী, রাজউক কলেজ, ঢাকা।০৪.ব্যবসায়ীরা সরকারের যুক্তিসংগত কথা মানবে না কেন? সরকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে, নাকি ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করে? সরকার মুনাফাখোর ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে তাঁদের ব্যবসা বন্ধ করছে না কেন? সরকার ও ব্যবসায়ী কে বেশি শক্তিশালী?এস এম ছাইফুল্লাহ খালেদ, ফ্রিল্যান্স সাংবাদিক, কক্সবাজার।০৫.বাজার তদারকের ব্যাপারে সরকার সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছে না কেন? সরকারের নির্দেশের কতটুকু বাস্তবায়ন হচ্ছে বা সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছে, তার কতটুকু বাস্তবায়ন বা পালন হচ্ছে, সে ব্যাপারে সরকার কি খোঁজখবর নিচ্ছে?আবু ফারুক, বান্দরবান জেলা কমিটি, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন।০৬.জনগণের প্রতি সরকার কি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে? ভোজ্যতেলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনতে না পারার জন্য কি সরকারের উদাসীনতা দায়ী নয়?বিভূতিভূষণ মাহাতু, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।০৭.দাম নির্ধারণ না করে ঘরের বাইর হবেন না, ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নের পথে বাধা কী?আজিম উদ্দিন, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।০৮.বাণিজ্যমন্ত্রীর হুমকিধমকি কাজে আসছে না কেন, জানতে চাই।কামাল হোসেন, শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা।০৯.দ্রব্যমূল্যসহ সয়াবিনের দাম যখন-তখন বৃদ্ধি পাওয়ার বিষয়টি সাপ লুডু খেলার মতো হয়ে গেছে। তেলের দাম কি বিশ্ববাজারে সত্যিই বেড়েছে, নাকি আমরাই বাড়িয়েছি? বাণিজ্যমন্ত্রীর নির্দেশ এত দিনেও বাস্তবায়ন হচ্ছে না কেন? সারা দেশে সয়াবিন একই দামে বিক্রিতে বাধা কোথায়?সাইফুল ইসলাম, চাকরিজীবী, নারায়ণগঞ্জ।১০সয়াবিনের দাম বেড়ে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে গেছে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ব্যবসায়ীরা সয়াবিনের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ উপস্থাপন করতে পারেননি। এফবিসিসিআই ও অ্যাসোসিয়েশনগুলো কি সরকার ও জনস্বার্থ সঠিকভাবে দেখে? বাণিজ্য মন্ত্রণালয় কেন ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বাণিজ্য মন্ত্রণালয়ের যথাযথ সাহসী পদক্ষেপে অন্য ব্যবসায়ীরাও সতর্ক হয়ে যেতেন।ফরিদ আহমেদ, ব্যবসায়ী, নোয়াখালী।বাণিজ্যমন্ত্রীর বক্তব্যসয়াবিন তেলের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার এবং এ-সংক্রান্ত সব বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন আগে আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়েছিল ঠিকই, আবার মাঝখানে কমেও এসেছিল। এখন আবার কিছুটা বাড়তির দিকে। তবে বিশ্লেষণ করে দেখা গেছে, বাজারে বর্তমানে যে দর আছে, তা সংশোধন করে কমিয়ে আনার সুযোগ রয়েছে। তাই কিছুটা কমানো হলো। প্রতি মাসে নতুন মূল্য নির্ধারিত হবে। এতে দর বাড়তেও পারে আবার কমতেও পারে। সয়াবিন তেলের দর কমে এলে পাম তেলের বাজার দরে স্বাভাবিক সংশোধন আসবে। তাই পাম তেলের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত দেওয়া হয়নি। নতুন মূল্য মানা হচ্ছে কি না; বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এফবিসিসিআইসহ প্রশাসনের বিভিন্ন বিভাগ তা তদারক করবে। অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।প্রশ্নগুলোর জবাব দিচ্ছেনএ কে আজাদসভাপতি, এফবিসিসিআইসরকারের নির্ধারণ করে দেওয়া সয়াবিনের নতুন দাম বাজারে কেমন প্রভাব ফেলছে, তা আমরা তদারক করছি। সরকার এ দাম নির্ধারণ করেছে দুই সপ্তাহের জন্য। দুই সপ্তাহ পর বোঝা যাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দরদামের কতটা সামঞ্জস্য হচ্ছে। যদি আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বেড়ে যায়, তাহলে হয়তো বাড়বে; আর কমে গেলে কমবে। ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করে—এ যুক্তি ঠিক নয়। এটি এসবিসিসিআইয়ের একক কোনো কাজ নয়। সরকার ও ব্যবসায়ী নেতারা মিলেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করে থাকেন। এতে ব্যবসায়ী নেতাদের একক কোনো নেতৃত্ব নেই।আনু মুহাম্মদঅর্থনীতিবিদআমদানি ও সরবরাহের ওপর কিছু গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে ভোজ্যতেলের দাম বাড়ছে। দাম ও জোগানের ওপর এতে প্রভাব পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয়ও এটা জানে। হুংকারে কাজ হবে না। বাণিজ্যমন্ত্রীর হুংকারের সঙ্গে কাজের কোনো মিল নেই। সরকার দাম বাড়ার কারণের দিকে মনোযোগ না দিয়ে হুংকার দিচ্ছে। মূল্য বৃদ্ধি রোধে সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা মানে আমদানিকারকেরা কত দামে আমদানি করে আর কত দামে বিক্রি করে, তা তদারক করা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে তেলের দাম নির্ধারণ করতে হবে। সরকারের নির্দেশনা যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। লাইসেন্স বাতিল করতে হবে। সরকারের নির্দেশনা মানলে পুরস্কারের ব্যবস্থা করতে হবে।শোয়ের মো. আসাদুজ্জামানপ্রধান, বিপণন, বাংলাদেশ এডিবল ওয়েল (রূপচাঁদা)ব্র্যান্ডের তেলে কোনো ভেজাল মেশানো হয় না। খোলা তেলে ভেজাল মেশানো থাকতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সময়, ২০০৮ সালে সয়াবিন যে দামে বিক্রি হয়েছে, এখন সে তুলনায় কি কম নয়? বর্তমানে প্রতি লিটারে কমপক্ষে আট টাকা লোকসান দিয়ে তেল বিক্রি করছি আমরা। এভাবে ব্যবসা চলতে পারে না। আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। সরকারকে ঘোষণা করতে হবে, মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করে কি না। মুখে মুক্তবাজারের কথা বলে তার বিপরীত কাজ করলে হবে না। সরকার তেল এনে বিক্রি করে দেখুক, কত লাভ।কাজী ফারুখপরিচালক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়টি ব্যবসায়ীদের অশুভ মানসিকতার পরিচায়ক। তাঁরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ে। দেখা গেছে, যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে, তখন তেলের দাম বাড়েনি। যখন কমতে শুরু করেছে, আমাদের এখানে বেড়েছে। এটি একটি চক্রের কাজ। বাণিজ্যমন্ত্রীর ধমকেও এদের কার্যক্রম বন্ধ হচ্ছে না। সরকার-নির্ধারিত ভোজ্যতেলের দামের বিষয়ে সাধারণ ভোক্তাদের প্রতিক্রিয়া জানতে পারলেই বোঝা যাবে। ক্যাব থেকে এ বিষয়ে তদারক করা হচ্ছে। সরকারের কাছে আমার অনুরোধ, অবিলম্বে প্রতিযোগিতামূলক আইনের যে খসড়া মন্ত্রিপরিষদে গৃহীত হয়েছে, তা অবিলম্বে পাস করা হোক। এ আইনের অধীন কমিশন গঠন করার ব্যবস্থা আছে। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এতে করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের বাজারের দরদামের আসল তথ্য জানা যাবে আর ব্যবসায়ীদের অসৎ উদ্দেশ্য কমে যাবে। অস্ট্রেলিয়াতে আইডিয়াল আইন রয়েছে এবং সেখানে বেশ ফলপ্রসূ হয়েছে। আমাদের সাংসদেরা অনেকেই ব্যবসায়ী। তাঁদের মনোভাবও পরিবর্তন করা উচিত। আর যারাই তেলের মূল্য বৃদ্ধির কারসাজির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।প্রশ্ন: সয়াবিনের উৎপাদন বাড়াতে হবে, সরকারকে সয়াবিনের দাম বেঁধে দিতে হবে, যাঁরা বাড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বিকল্প হিসেবে সরিষা উৎপাদন বাড়াতে হবে। সাধারণ মানুষ ভোক্তা অধিদপ্তরে যেতে পারলেও ভোক্তা অধিদপ্তরের জবাবদিহি কতটা থাকবে—সাধারণ মানুষ এ সম্পর্কে জানে না, আমরা কী করে ভোক্তা অধিদপ্তরে এর প্রতিকার চাইব?ডা. জি এম আবদার রশিদ, পাইকগাছা, খুলনা।আবুল হোসেন মিয়া, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিদপ্তরভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা প্রতিদিনই বাজার তদারক করছি। সাধারণ ক্রেতা বা ভোক্তারা সরকার নির্ধারিত দামে কিনতে পারছে কি না তা দেখছি। এ বিষয়ে কোনো ক্রেতা সরাসরি ভোক্তা অধিদপ্তরে এসে আবেদন করতে পারেন। ভোক্তাকে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তেল কেনার রসিদসহ আমাদের জানালে আমরা তদন্ত করে সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।প্রশ্ন: আমরা ভোজ্যতেল হিসেবে যা খাচ্ছি তা কি আসলে সয়াবিন তেল নাকি পাম অয়েল? আমরা যত দূর জানি, বাংলাদেশে যাঁরা এ তেল বিদেশ থেকে আনেন, তাঁরা সবচেয়ে নিম্নমানের তেলটাই আনেন। ভোজ্যতেলের মান তদারকের কি কোনো ব্যবস্থা আছে?মো. বদিউল আলম, ব্যবসায়ী, ঢাকা।মো. আলী ভূট্টো, সাধারণ সম্পাদক, ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি বাজারে সয়াবিন এবং পাম অয়েল দুটোই আছে। এ দুয়ের মধ্যে রঙের দিক দিয়ে পার্থক্য নির্ণয় করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে লুকোচুরির সুযোগ নেই। সয়াবিনের রং হবে সাদা এবং পাম অয়েলের রং হবে লালচে। সয়াবিন জমাট হবে না; পাম অয়েল জমাট হয়। ভোজ্যতেলের মান তদারকিতে দেশে বিএসটিআই নামক একটি প্রতিষ্ঠান রয়েছে।ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির পরিসংখ্যানসয়াবিন তেল(খোলা) প্রতি কেজিবর্তমান মূল্য (৯ ডিসেম্বর ২০১০): ৯৬ থেকে ১০০ টাকাএক সপ্তাহ আগের মূল্য: ৯৮ থেকে ১০২ টাকাএক মাস আগের মূল্য: ৯৪ থেকে ৯৬ টাকাঅক্টোবর মাসের মূল্য: ৮৮ থেকে ৯০ টাকাসেপ্টেম্বর মাসের মূল্য: ৮৪ থেকে ৮৬ টাকাএক বছরের আগের মূল্য: ৮০ থেকে ১২৮ টাকা(৯ ডিসেম্বর ২০০৯)পামতেল (খোলা)বর্তমান মূল্য: ৮৭ থেকে ৮৮ টাকাএক সপ্তাহ আগের মূল্য: ৮৬ থেকে ৮৮ টাকাএক মাস আগের মূল্য: ৮৪ থেকে ৮৬ টাকাঅক্টোবর মাসের মল্য: ৮৩ থেকে ৮৫ টাকাসেপ্টেম্বর মাসের মূল্য: ৮০ থেকে ৮৩ টাকাএক বছর আগের মূল্য: ৬০ থেকে ৬২ টাকা(৯ ডিসেম্বর ২০০৯)সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির হার মাসিক ৩.১৬ শতাংশ এবংবার্ষিক হ্রাস ৫.৭৭ শতাংশ।পামতেলের মূল্যবৃদ্ধির হার মাসিক ২.৯৪ শতাংশ এবং বাষিক ৪৩.৪৪ শতাংশ।জাতীয় সংসদে দেওয়া বাণিজ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী তেলের বার্ষিক মূল্য বৃদ্ধি হয়েছে ২৪.৬৯ শতাংশ\হাইকোর্টের তিন নির্দেশগত ২৮ নভেম্বর সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উপযুক্ত মূল্য নির্ধারণে পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়। হাইকোর্ট রুল জারির পরিপ্রেক্ষিতে যে নির্দেশ দিয়েছেন—১. বাণিজ্যসচিব, খাদ্যসচিব, টিসিবির চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ ভেজিটেবল ওয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২. গত ছয় মাসে বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন সময়ে কী পরিমাণ সয়াবিন তেল কী দামে আমদানি করা হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলের জন্য প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।৩. ছয় মাসে দেশে কী দামে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে সে-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।