ভোট দিতে পারবেন সৌদি নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের পৌরসভা নির্বাচনে সৌদি নারীদের প্রার্থী হওয়া ও ভোট দিতে আর পুরুষ অভিভাবকের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। এর ফলে সৌদি নারীরা প্রথমবারে মতো কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছেন। গত বুধবার সৌদি কর্তৃপক্ষ এ কথা জানায়।যদিও এই সিদ্ধান্ত সৌদি নারীদের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। কিন্তু সৌদি সংস্কারপন্থীদের বিভিন্ন দাবির তুলনায় এটি খুব সামান্য।গত বুধবার দেশটির শূরা সংস্থার সদস্য ফাহাদ আল-আনজিরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদপত্র আল-ওয়াতান জানায়, সৌদি নারীদের নির্বাচনে প্রার্থী হওয়া ও ভোট দেওয়ার এ সিদ্ধান্ত মুসলমানদের পবিত্রভূমির শাসক সৌদি বাদশাহ অনুমতিতে নেওয়া হয়। ফলে সৌদি নারীদের তাঁদের পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হবে না। দেশটির শূরা সংস্থা পুরুষ সদস্যদের নিয়ে গঠিত এবং এটি পরামর্শদাতা হিসেবে কাজ করে। কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা নেই এটির।যদিও নারীদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগদানের অধিকার, সৌদি বাদশাহর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। কিন্তু সৌদি আরবে পুরুষ অভিভাবক আইনের অনেক কিছুই এখনো অপরিবর্তিত রয়েছে। নারীরা ভ্রমণে, বাইরে কাজ করতে, বিয়ে- বিচ্ছেদ এমনকি জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে ভর্তি হতে হলেও পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়।রাজধানী রিয়াদে নারীর ইতিহাস বিষয়ের একজন অধ্যাপক হাতুন আল-ফাসি জানান, সৌদি নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে যোগদান ও নির্বাচনের প্রার্থী হওয়ার এই ঘোষণা বিতর্কের জন্ম দেবে।সৌদি নারী আন্দোলনের কর্মী ওয়াজেহা আল-হাইদার জানান, পুরুষ অভিভাবকত্ব আইন হচ্ছে, নারীদের দমিয়ে রাখার আইন।আল-হায়দার আরও বলেন, এই আইনের মাধ্যমে নারীদের প্রতিটি ক্ষেত্রে শিশু বানিয়ে রাখা হয়েছে। বিবেচনাবোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে তাদের বিবেচনা করা হয় না।পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়া কোনো সৌদি নারীর বাইরে পড়াশোনার সুযোগ নেই। জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে অস্ত্রোপচার করতে হলেও নারীদের অবশ্যই পুরুষ অভিভাবকের অনুমতির নিতে হয়। পুরুষ অভিভাবকেরা চাইলেই যেকোনো সময় তাঁদের বোন কিংবা কন্যাসন্তানকে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে পারেন। বাবা, চাচা কিংবা ভাইয়ের অবর্তমানে একজন মাকেও কর্মক্ষেত্রে বা বাইরে যেতে হলে পুত্রসন্তানের অনুমতি নিতে হয়।পুরুষ অভিভাবকত্ব আইন সমস্যাগুলো অনেক বছর ধরেই সৌদি নারীরা মোকাবিলা করে আসছেন। আল-ফাসি বলেন, ‘আমাদের এক নম্বর দাবি হচ্ছে এই আইনগুলো বাতিল করতে হবে।’ তিনি আরও বলেন, এটি নারীর সামাজিক অধিকারের পরিপন্থী।অধ্যাপক আল-ফাসি এবং অন্য সৌদি নারীরা সামাজিক সংস্কার ও নারীদের আরও সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। তাঁরা নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া ও পুরুষ অভিভাবকত্ব আইনের বাতিল চান। ওয়েবসাইট।