ভোট পেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটারদের দৃষ্টি আকর্ষণে মানুষ কত কিছুই না করে থাকে। পোল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল ডেমোক্রেটিক লেফট অ্যালায়েন্স (এসএলডি) থেকে দাঁড়ানো প্রার্থী ২৩ বছর বয়সী এক তরুণী ৪০ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্য ইউটিউবে ছেড়েছেন। তাতে ভোটারদের আকৃষ্ট করতে ক্যাটার্জিনা লিনার্ট নামের ওই তরুণী নগ্ন হয়ে পোজ দিয়েছেন। এতে নিজ দলের ভেতর থেকেই সমালোচনার সম্মুখীন হয়েছেন ওই তরুণী। দলটির নেতারা ভোটের জন্য এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়েছেন। তবে লিনার্ট নিজের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, তাঁর মূল লক্ষ্য তরুণ প্রজন্মের ভোটারদের মনোযোগ আকর্ষণ করা। এএফপি