ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজির উদ্দিন ও তাঁর স্ত্রী পারভিন আক্তার ভোটযুদ্ধে নেমেছেন পরস্পরের বিরুদ্ধে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তাঁরা। পৃথকভাবে গণসংযোগও করছেন। আজির বলেন, ‘পারভিনের ইচ্ছা, নির্বাচন করবে; তাই বাধা দিইনি। নিজে প্রার্থী হয়েছি ভোটারদের চাপে।’ পারভিন বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার তাগিদে প্রার্থী হয়েছি।’ জুড়ী প্রতিনিধি