ভোটরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাকালো শহর!নারায়ণগঞ্জ শহরের যেখানে, যত দূর চোখ যায় শুধু সাদাকালোর মেলা। নির্বাচনে রঙিন পোস্টার করা এবং দেয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ। তাই শহরের সর্বত্র রাস্তার এক পাশের খুঁটি থেকে আরেক পাশের খুঁটিতে, গাছ থেকে গাছে দড়ি টানিয়ে তাতে পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে। পোস্টারগুলো সব সাদাকালো। নারায়ণগঞ্জকে পোস্টারের রাজ্য বলা যায় এক কথায়। একজন পথচারী বলছিলেন, ‘শহরটা এখন পোস্টারের শহর হইয়া গেছে।’ —ইমরান উজ-জামানশত্রু তুমি, বন্ধু তুমিদিলারা মাসুদ ও রহিমা শরীফ দুই বন্ধু। তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুজনেই সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী। সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫ নিয়ে এই ওয়ার্ড গঠিত। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচনে দিলারা সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তাঁর জয়ে ভূমিকা রাখেন রহিমা। অথচ এবারের নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী। খোঁজ নিয়ে জানা যায়, তাঁদের প্রতিদ্বন্দ্বিতার কারণে স্থানীয় বিএনপিও দুটি গ্রুপে ভাগ হয়ে গেছে। —আসিফ হোসেনকাউন্সিলর পদে সাবেক ফুটবলারনির্বাচনে তিনজন সাবেক ফুটবলার সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন। এর মধ্যে জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার সম্রাট হোসেন এমিলি ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। তিনি আবাহনী ক্রীড়া চক্রের হয়ে ঢাকা লীগে ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে হ্যাটট্রিক শিরোপা জয় করেন। পরে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৮৮ সালে শিরোপা জয়ের হ্যাটট্রিক করেন।১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবিউল হোসেন ১৯৭৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ঢাকা লীগে ওয়ান্ডারার্স, আরামবাগ, ওয়ারী, আজাদ ও আদমজীর হয়ে খেলেছেন। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমান উল্লাহ আমান ১৯৮৩ সালে আবাহনীর ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আরামবাগ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে ব্রাদার্স, আবাহনী, ভিক্টোরিয়া ও পিডব্লিউডিতে খেলেছেন।—নারায়ণগঞ্জ প্রতিনিধিপ্রতীক যখন আপেলনারায়ণগঞ্জ শহরের নতুন হাজীগঞ্জ বাজারে ডালিমের খাবারের হোটেল। এই হোটেলে বসে কয়েকজন গল্প করছেন আর আপেল খাচ্ছেন। স্বাভাবিকভাবেই তাঁদের গল্পের বিষয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। একজন খদ্দের হোটেলে ঢুকতেই তাঁরা আপেল বাড়িয়ে দিলেন তাঁর দিকে। তিনি জানতে চাইলেন, হোটেলে বসে আপেল খাওয়া হচ্ছে কেন?একজন জানালেন, নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থীর প্রতীক আপেল। আপেল হাতে মিছিল করে এসে তাঁরা বিশ্রাম নিচ্ছেন। মিছিলে হাতে থাকা আপেল তাঁরা খেয়ে নিচ্ছেন। শুনে তো সদ্য আসা লোকটি হাসতে শুরু করলেন। তাঁর ভাষ্য, ‘আপনার প্রার্থীর আপেল প্রতীক হওয়ার কারণে বেঁচে গেছেন। একবার ভেবে দেখুন, সব প্রার্থী যদি তাঁর কর্মীদের এমন একটা করে বাস্তব প্রতীক দেন মিছিল করতে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে! সিংহ প্রতীকের প্রচারণায় কোনো মানুষই থাকবে না ভয়ে। কিংবা হাতি প্রতীক প্রার্থীর মিছিলের জন্য বিশাল জায়গা লাগবে নারায়ণগঞ্জে।’ তাঁর কথা শুনে সবাই হেসে উঠলেন।—ঢাকায় থাকি প্রতিবেদক