ভোটরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ভোট চাওয়ানারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড়ের ঘটনা। বেশ কয়েকজন তরুণ ক্রিকেট ব্যাট হাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হাতে হাতে ব্যাট দেখে সবাই তাঁদের দিকে তাকাচ্ছিল। কাছে গিয়ে জানা গেল রহস্যটা। সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের একজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক ব্যাট। প্রার্থী তাঁর প্রচারসঙ্গীদের নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। তাঁদের কারও কারও হাতে প্রার্থীর নাম লেখা ব্যাট।একজন পথচারী বলছিলেন, ‘মাইক নিয়ে কান ফাটিয়ে পরিবেশ দূষণের চেয়ে এভাবে প্রচারণা পরিবেশবান্ধব, অভিনবও বটে। এত দিনে প্রার্থীরা ভোটারদের মনমানসিকতা বুঝতে শুরু করেছেন। এটা একটা ভালো খবর।’ —ইমরান উজ-জামানসকালে নীরব, দুপুরে সরব‘...ভাই আছে পাশে, পাস করলে ফল পাবেন হাতে হাতে।’ ‘পাস-ফেল আপনার হাতে, দয়া করে থাকবেন...ভাইয়ের সাথে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ অক্টোবর। শহরজুড়ে এখন প্রচারণা চলছে ধুমসে। রিকশা ও সিএনজি অটোরিকশার ওপরে মাইক লাগিয়ে চলছে প্রচারণা। তবে ২ নম্বর গেট এলাকার বাসিন্দা শেখ নাসির আহমেদ জানালেন, বেলা ১১টার দিকে কী সুন্দর থাকে শহরটা। কোনো শব্দদূষণ থাকে না।নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাইক ও মিছিল-মিটিংয়ের সময় বেলা দুইটা থেকে রাত নয়টা। কাজেই সকালে নারায়ণগঞ্জ থাকে নীরব। দুইটা বাজলে শুরু হয়ে যায় প্রচারণা। আর চারদিকে মাইকে শোনা যায় শুধু নির্বাচনী ছড়া, স্লোগানে প্রার্থীর গুণকীর্তন। —ঢাকায় থাকি প্রতিবেদকগোসলের ছড়ায় ভোটসিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাঁসারি কিছুটা নিচু এলাকা। এখানে আছে অনেক জলাশয়। পুকুরে ঝাঁপাঝাঁপি করে গোসল করছিল কিছু শিশু। তারা গোসল করতে করতে নির্বাচনী ছড়া কাটছিল। তবে তারা বিপক্ষ প্রার্থীকে ব্যঙ্গ করছিল। যেমন: ‘লাফ দেই লাফ,...ভাই অজগর সাপ।’ ‘এত বেশি পানি,...ভাই রাক্ষস, জানি।’ এভাবে ছড়া কাটছে আর দৌড়ে গিয়ে লাফ দিয়ে পানিতে পড়ছে। পানি থেকে ওপরে উঠে বারবার একই কাজ করছে।—ঢাকায় থাকি প্রতিবেদকঘুড়ি এখন রিকশার মাথায়!ঘুড়ি থাকার কথা আকাশে। সেই ঘুড়ি কিনা বন্দী একটি রিকশার মাথায়! নির্বাচনী প্রতীক হওয়াতেই ঘুড়ির আজ এই অবস্থা। ১৫ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর পদপ্রার্থীর প্রতীক ঘুড়ি। তাই নতুন পালপাড়া এলাকায় দেখা গেল, রিকশার মাথায় ঘুড়ি লাগিয়ে চলছে সেই প্রার্থীর প্রচারণা। রিকশায় বসে মাইকে ভোট চাইছিলেন একজন।—পাপ্পু ভট্টাচার্য্যমৌসুমি হকারনারায়ণগঞ্জ শহরের সব জায়গায়ই এখন নির্বাচনের আমেজ। মিছিল-মিটিংয়ে সরগরম পুরো শহর। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী এবং তাঁদের সমর্থকেরা এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত। যেকোনো প্রচারণায় প্রার্থী ও সমর্থকেরা নির্বাচনী প্রতীক ভোটারদের সামনে নিয়ে আসছেন। তাই অনেকের বুকপকেটের ওপরে শোভা পাচ্ছে প্রতীকসংবলিত ব্যাজ। এই ব্যাজ বিক্রির ধুম লেগেছে শহরে। শহরের পথে এক মৌসুমি হকারের পসরার সামনে ক্রেতার ভিড় দেখে সেটাই আঁচ করা গেল।—ফটোসাংবাদিক, নারায়ণগঞ্জপ্রচারণার অভিনয়প্রার্থীর সমর্থকেরা কে কতটা ভোটার কাছে টানতে পারেন, এই নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা। ভোটার আকৃষ্ট করতে প্রচারকর্মীরা প্রয়োগ করছেন নতুন নতুন পদ্ধতি। যেমন সেদিন, শহরের বঙ্গবন্ধু রোডের পলান্ন রেস্টুরেন্টের সামনে দেখা গেল এক অভিনব নির্বাচনী প্রচারণা। সিএনজি অটোরিকশা থেকে মাথা বের করে হাত, পা নেড়ে কী যেন বলার চেষ্টা করছিলেন এক যুবক।বেশ কয়েকটা নির্বাচনী প্রচার মাইক একসঙ্গে বাজছিল। কাজেই বোঝা যাচ্ছিল না যুবক কী বলছেন। মনে হচ্ছিল, যুবক পাগলামি করছেন। পরে অন্য সব প্রচারণা মাইক দূরে সরে যাওয়ার পর ব্যাপারটা বোঝা গেল। আসলে সিএনজিতে অডিও রেকর্ডে নির্বাচনী স্লোগান ও ছড়া চলছে। সেই কথার সঙ্গে অভিনয় করে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ওই যুবক।স্লোগানগুলোও বেশ মজার, যেমন: ‘এই শহরকে করব সিঙ্গাপুর. দূর হবে আস্তাকুঁড়।’ ‘...ভাইয়ের অঙ্গীকার, দূর হবে সব হাহাকার।’ ‘...ভাই যোগ্য নেতা, সেই হবে নগরপিতা’।—ঢাকায় থাকি প্রতিবেদক