ভোটাধিকার পাচ্ছেন সৌদি নারীরা
সৌদি আরবের নারীরা আগামী বছর থেকে ভোটাধিকার পাচ্ছেন। তাঁরা নগর পরিষদের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ ছাড়া শুরা কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার পথও প্রশস্ত হচ্ছে। আজ রোববার দেশটির বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ নারীদের এসব অধিকার কার্যকর করার ঘোষণা দিয়েছেন।নারী অধিকার বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা বাদশাহ আবদুল্লাহর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।নতুন শুরা কাউন্সিলে দেওয়া এক ভাষণে আবদুল্লাহ বলেন, ‘আমাদের শরিয়াহ আইন মোতাবেক আমরা নারীদের সমাজে কোণঠাসা করে রাখি। এ কারণে শীর্ষ উলামা ও অন্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মেয়াদের শুরু থেকে শুরা কাউন্সিলে নারীদের অন্তর্ভুক্ত করা হবে।’বাদশাহ আরও বলেন, নারীরা মিউনিসিপ্যাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং ভোট দিতে পারবেন।দীর্ঘদিন ধরে নারীর ভোটাধিকারের জন্য আন্দোলনকারীরা এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।সৌদি লেখিকা ও নারী আন্দোলনের নেত্রী ওয়াজেহা আল হুয়াইদার বলেন, ‘এটা খুবই ভালো খবর। অবশেষে নারীদের কণ্ঠস্বর শোনা যাবে।’ রয়টার্স, বিবিসি।