ভোটারদের খাওয়ানোর দায়ে চেয়ারম্যান পদপ্রার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিহিরকান্তি বালাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচারণার অংশ হিসেবে ওই প্রার্থী গতকাল রাতে নিজ বাড়িতে ১৫০ জন ভোটারকে দাওয়াত খাওয়ান। আজ সোমবার এই অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের শাস্তি ঘোষণার পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই প্রার্থী ভোটারদের খাওয়ার আয়োজন করেন। এই অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ রায়হান এই শাস্তি দেন। এর পরই আজ দুপুরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বিকেলেই কারাগারে পাঠানো হবে।