ভোটারদের বিনা মূল্যে কিছু দেওয়ার প্রতিশ্রুতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো বিনা মূল্যে কিছু দেওয়ার ব্যাপারে ভোটারদের কাছে অঙ্গীকার করতে পারবে না। এ ব্যাপারে নীতিমালা নির্ধারণে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন। খবর আইএএনএসের।আদালতের নির্দেশে বলা হয়, একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে স্বাভাবিক অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। বিনা মূল্যে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি ভোটারদের প্রভাবিত করে। ভোটের স্বাভাবিক অবস্থাকেও ব্যাহত করে। নির্দেশে আরও বলা হয়, টেলিভিশন, ল্যাপটপসহ ভোটারদের বিনা মূল্যে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি আইনের ১২৩ ধারায় অবৈধ ছিল না। তবে তামিলনাড়ুতে রাজনৈতিক দলের কাছ থেকে রঙিন টেলিভিশন পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে আদালতে অভিযোগ করলে আদালত তা অবৈধ ঘোষণা করেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্ট নজরে এনে আজ এই নির্দেশ দেন।