ভোটের জন্য মালদহ সীমান্ত বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে ভারতের মালদহের সীমান্ত ১৮ এপ্রিল প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভোট গ্রহণের সময় বন্ধ রাখা হবে। এই আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য ১৭৩ কিলোমিটার।মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গ্রহণের দুই দিন আগে ১৬ এপ্রিল থেকে নির্বাচনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত বন্ধ থাকবে।ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৫০টি কেন্দ্রসহ মোট ২৬০টি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় সরকারের অধীন আধাসামরিক বাহিনীর সদস্যরা পাহারায় থাকবেন। জেলার ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার সিনহা বলেন, ৫০টি ভোটকেন্দ্র ইন্টারনেটে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। পিটিআই।