ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে আজ বুধবার সাতক্ষীরার ভোমরার স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কার্যক্রম বন্ধ রাখায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশরাফুজ্জামান জানান, আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক ভোমরা বন্দরে ঢুকবে না। একইভাবে বাংলাদেশ থেকে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক ঘোজাডাঙ্গা বন্দর কর্তৃপক্ষ গ্রহণ করবে না বলে জানিয়েছে। তাই ভোমরা বন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। ভোমরা বন্দরের তত্ত্বাবধায়ক নজমুল হাসান বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, কাল বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি চলবে।