ভোরের আলোয় দাঁড়িয়ে থাকা লাইট হাউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সকাল ঘুম থেকে ওঠা ব্যাপারটা আমার একদমই হয়না। কিন্তু সেদিন ওঠেছিলাম। পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হূদ ‘লেক সুপেরিয়র’-এর পশ্চিম তীরে একটা লাইট হাউজ থেকে সূর্যোদয় দেখব বলে ঘুমকাতুরে এই আমি ভোর পাঁচটায় ওঠে হোটেল রুমে তড়িঘড়ি করে তৈরি হয়ে নিলাম। বাইরে তখন অন্ধকার আর মিথিলা (আমার স্ত্রী) তখন ঘুমে। ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লাম।আমরা যে হোটেলে ছিলাম ক্যানাল পার্কের লাইট হাউজটা সেখান থেকে দশ মিনিটের পথ। গন্তব্যে পৌঁছুতে পৌঁছুতে সূর্যটা দিগন্তে উঁকি দিতে শুরু করেছিল। তাই লাইট হাউজের কাছাকাছি এসেই গাড়ি থেকে নেমে পড়লাম। আর তখনই লাইট হাউজকে ডানদিকে রেখে সূর্যটাকে ক্যামেরাবন্ধি করে ফেললাম। তারপর ক্যামেরাটা সরিয়ে রেখে প্রকৃতির এই অদ্ভূত সুন্দর উপহারটা অনেকক্ষণ উপভোগ করলাম। আকাশের ওই মাদকীয় রং, শান্ত পানিতে রোদের আচড়, পড়ে থাকা কিছু পাথর আর দূরের লাইট হাউজ—মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে এবার আরেকবার ধরিত্রীমাতার প্রেমে পড়ে গেলাম।ঘোর কাটতেই লাইট হাউজের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে ভেসে আসছিল একটা অচেনা পাখির ডাক। আর সাথেই ছিল মৃদু বাতাসে সুপেয় পানির ঘ্রাণ। লাইট হাউজের পাদদেশে যখন পৌঁছুলাম, তখন সূর্যের আলোতে ঝলসানো সাদা লাইট হাউজটাকে কাছ থেকে নতুন করে খুঁজে পেলাম।শুনেছিলাম, কোনো কিছুর আধিক্য নাকি ভালো না। হয়তো অন্য কোনো সময়, অন্য কোনো জগতে কথাটা সত্যি হবে। কারণ সুপেরিয়রে পা ভিজিয়ে যখন মাদকীয় সেই বাতাস আর পাখির কোরাস নান্দনিকতার অধিকার আমাকে চূর করে, বূদ করে রেখেছিল, আমার কিন্তু ভালো লাগছিল।—অসম্ভব ভালো লাগছিল।