ভোলা ও ফরিদপুরে বইমেলা
ভোলায় একুশের বইমেলা মঞ্চে শনিবার পঞ্চম দিনে শাহবাজপুর থিয়েটার দুটি নাটক মঞ্চস্থ করেছে।ভোলা বাংলা স্কুল মাঠে আয়োজিত এই বইমেলার মঞ্চে রাতে রায়হান আক্তার রচিত ও এস এম বাহাউদ্দিন নির্দেশিত লিঙ্গবৈষম্য সচেতনতাবিষয়ক নাটক আমরাও পারব এবং সুলতান মোহাম্মদ রাজ্জাক রচিত ও আবু সাঈদ নির্দেশিত হাসির নাটক মানিক জোড় মঞ্চস্থ হয়। নাটক শেষে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাকিম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক আফসার উদ্দিন।ফরিদপুর: ‘শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা’ এ আহ্বানের মধ্য দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ‘বইমেলা ও প্রযুক্তি উদ্ভাবনী’। সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে ফরিদপুরের অম্বিকা ময়দানে। গত শনিবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ এ মেলার উদ্বোধন করেন।আগামী ২ মার্চ এ মেলা শেষ হবে। মেলায় ৪০টি বইয়ের স্টল থেকে বই বিক্রি করা হচ্ছে।