ভোলা-৩ আসন উপনির্বাচনে ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ২৪ এপ্রিল অনুষ্ঠেয় ভোলা-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতির কাজ চলছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় সেসব জিনিসপত্র বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া এখন কেন্দ্রে কেন্দ্রে বুথ তৈরির কাজ চলছে।আজ ভোলার পুলিশ সুপার লালমোহন স্কুল মাঠে এক ব্রিফিংয়ে পুলিশকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।