ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করতে স্পিকারের কাছে ইসির গেজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ জসীম উদ্দিনের আসনটি শূন্য ঘোষণার জন্য স্পিকার আবদুল হামিদের কাছে গেজেটের খসড়া পাঠিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ কথা জানান।প্রসঙ্গত, স্পিকার আসনটি শূন্য ঘোষণা করলে ৯০ দিনের মধ্যে এই আসনে নির্বাচন কমিশনকে উপনির্বাচন করতে হবে।