ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। পাঁচ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ বুধবার বেলা তিনটায় আবার শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার আবদুল হামিদ। শুরুতেই স্পিকার নির্বাচন কমিশন থেকে পাঠানো ভোলা-৩ আসন শূন্য ঘোষণা-সম্পর্কিত বিবৃতি পড়ে শোনান। এর মাধ্যমে ভোলা-৩ আসন থেকে নির্বাচিত জসীম উদ্দিনের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে সংসদ থেকে খারিজ হয়ে গেল।এর আগে নির্বাচন কমিশন গত রোববার ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গতকাল তা স্পিকারের দপ্তরে এসে পৌঁছে। নির্বাচনের সময় ভুল তথ্য দেওয়ায় হাইকোর্ট সাবেক সেনা কর্মকর্তা জসীম উদ্দিনের সদস্যপদ গত বছরের ২৬ ফেব্রুয়ারি প্রথম খারিজ করেন। ওই বছরের ১৮ অক্টোবর আপিল বিভাগ চূড়ান্তভাবে সদস্যপদ খারিজ করে দেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সংসদের অধিবেশন মুলতবি করা হয়।