ভোলা-৩ আসন:উপনির্বাচন নয়, নতুন করে নির্বাচনের দাবি মেজর হাফিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভোলা-৩ আসন সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো মোটেও উপযুক্ত নয়। সেখানে বিএনপির নেতা-কর্মীদের ওপর প্রশাসন ও সরকারদলীয় ক্যাডাররা হামলা-মামলা চালিয়ে যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়াসহ তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনানীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেন।তিনি দাবি করেন, ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে যেহেতু অবৈধ ঘোষণা করা হয়েছে, সেহেতু সেখানে আইন অনুযায়ী বাকি তিনজন বৈধ প্রার্থীর মধ্যে উপনির্বাচন না করে নতুন করে নির্বাচন দেওয়া উচিত।আগামী এপ্রিল-মে মাসে নির্বাচন করার আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির ব্যবস্থা করতে মেজর হাফিজ নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।