ভোলা-৩ আসনে উপনির্বাচনের সম্ভাব্য তারিখ ২৪ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-৩ আসনে উপনির্বাচন আগামী ২৪ এপ্রিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আগামী বৃহস্পতিবার এ আসনের তফসিল ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।এর আগে ওই আসনে সরকারদলীয় সাংসদ জসিমউদ্দিনের মনোনয়নপত্র উচ্চ আদালত বাতিল করে দেওয়ায় স্পিকার আসনটি শূন্য ঘোষণা করেন।