ভোলা-৩ আসনের উপনির্বাচন ২৪ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের ভোলা-৩ আসনে উপনির্বাচন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত।আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। সিইসি বলেন, ওই দিন কোনো পরীক্ষা নেই। এ জন্য ২৪ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।