ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি হাফিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ এপ্রিল অনুষ্ঠেয় ভোলা-৩ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার বনানীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, আইনি কোনো জটিলতা যদি না থাকে, তাহলে সর্বোচ্চ নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করব, সেনা মোতায়েন করার জন্য। নির্বাচনের আগেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনী এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হবে না। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। ইসির ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে হাফিজ বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আশা করব, প্রশাসন কারচুপি করলে নির্বাচন কমিশন কঠোর হস্তে তা দমন করবে।তিনি জানান, ভোলা-৩ উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে গতকাল বৃহস্পতিবার চেয়ারপারসনের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে।