ভোলা-৩ উপনির্বাচন: এক সপ্তাহ পেছানোর দাবি হাফিজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-৩ উপনির্বাচন কমপক্ষে এক সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। এ দাবি মানা না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।হাফিজউদ্দিন আজ বুধবার বিকেলে ভোলায় তাঁর নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।হাফিজউদ্দিন বলেন, এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে ভাববেন। নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে তিনি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন।