ভোলা-৩ উপনির্বাচন: ৯ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-৩ উপনির্বাচনে নয়টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ শনিবার নির্বাচন কমিশন সূত্রে এ কথা জানা গেছে।এজেন্ট মারধর, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্র দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।