ভোলা-৩ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। আজ সোমবার সকালে এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি জানায়। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, হাফিজউদ্দিন আহম্মদ ও রিজভী আহমেদ। ২৪ এপ্রিল এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্যই এ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করা হয়েছে।প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় ওই আসনে আওয়ামী লীগের সাংসদ জসিমউদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। ওই আসনের বিএনপিদলীয় প্রার্থী হাফিজউদ্দিন আহম্মদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় দেন।