ভোলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি আটকে দিয়েছে র‌্যাব ও পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহনে আজ শুক্রবার দুপুরে র‌্যাব ও পুলিশ নির্বাচন কমিশনের জারি করা বিধি দেখিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা আজ সকালে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশে যাত্রা করেন। কিন্তু তাঁদের গাড়িবহর কুঞ্জেরহাট এলাকায় গেলে পুলিশ ও র্যাব তা আটকে দেয়।গাড়িবহরে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মজিবুর রহমান সারওয়ার প্রমুখ। পরে তাঁরা ওই স্থানেই প্রতিবাদ সমাবেশ করেন। বিএনপির নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’। সরকারের নির্দেশ ছাড়া তারা এক পাও নড়ছে না। আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতেই নির্বাচন কমিশন এমন পক্ষপাতমূলক আচরণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। আজ থেকে ওই এলাকার ভোটার ছাড়া অন্য কেউ, কোনো দলের কোনো কেন্দ্রীয় নেতা যেতে পারবে না। কমিশনের এ নির্দেশ মেনেই তারা বিএনপির নেতাদের গাড়ি আটকে দিয়েছে।