ভোলায় ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোলা-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ শনিবার বিকেল চারটায় শেষ হয়েছে। তবে এজেন্টদের মারধর, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্র দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে চলে চারটা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ।