ভোলায় মুহিতের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় পর্বতারোহী এম এ মুহিতের তিনটি পর্বতে অভিযানের আলোকচিত্র প্রদর্শনীতে প্রচুর দর্শকসমাগম ঘটেছে। ভোলার বাংলা স্কুলের খোলা মাঠে গতকাল রোববার তিন দিনের এই প্রদর্শনী শেষ হয়।গত শুক্রবার বিকেলে এভারেস্টজয়ী এম এ মুহিতের এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। ‘এভারেস্ট চো-ইয়ো মানাসলু’ নামের এই প্রদর্শনীতে হিমালয় পর্বতের নিসর্গ, পাহাড়ি জীবন ও পর্বতারোহীদের ৭৫টি আলোকচিত্র রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাকীম, ইনাম আল হক, রুহুল আমিন, মুহাম্মদ শওকাত হোসেন, সামস উল আলম প্রমুখ।