ভোলায় সংঘর্ষের ঘটনায় আটক ১১, বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে ৫০ জন আহত হওয়ার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। বোরহানউদ্দীন থানার পুলিশ গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।এদিকে ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আটটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ভোলা বাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জানান, তাঁরা ছাত্রদের বাসে নেবে না। এ দাবি না মানা পর্যন্ত তাঁরা আটটি রুটে বাস চালাবে না। বোরহানউদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গতকাল শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকেরা ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করেন। শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে তাতে আগুন দেন। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত।