ভোলার চরে আটকে পড়া লঞ্চ ১১ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়াগামী চরে আটকে পড়া লঞ্চটি ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এমভি টিপু-৫ লঞ্চটির কেরানি আবদুল কুদ্দুস মুঠোফোনে প্রথম আলোকে জানান, বেলা দুইটা ১০ মিনিটে লঞ্চটি গন্তব্যের দিকে রওনা হয়েছে। নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা পর লঞ্চটি গন্তব্যস্থল হাতিয়ার তমরদ্দি ঘাটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি জানান, লঞ্চের নিচে মাটি সরানো ও জোয়ারের কারণে নদীতে পানি বেড়ে যাওয়ায় উদ্ধার সম্ভব হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ভোলার সদর উপজেলার শিবচরে লঞ্চটি আটকা পড়ে।লঞ্চের যাত্রীরা মুঠোফোনে জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় লঞ্চটি ঢাকার সদরঘাট ছেড়ে আসে। লঞ্চটির যাত্রী ও হাতিয়ার তমরদ্দি বাজারের ব্যবসায়ী জাহেদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, মাস্টার ঘুমিয়ে থাকায় তাঁর সহকারী লঞ্চটি চালাচ্ছিলেন। সহকারীর অদক্ষতায় এটি চরে আটকা পড়ে। লঞ্চটিতে প্রায় ১০০ নারী-শিশুসহ ৫০০ জন যাত্রী রয়েছে।লঞ্চটি আজ সকাল আটটা থেকে সাড়ে আটটায় হাতিয়ার তমরদ্দি ঘাটে পৌঁছানোর কথা ছিল।যাত্রীরা জানায়, লঞ্চটির ক্যান্টিনে কোনো খাবার ছিল না। খাদ্য ও পানীয় সংকটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। শিশুরা খাবারের জন্য কান্নাকাটি করে।