ভোলায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পৌরসভার ঘোষপট্টি এলাকায় আজ সোমবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘোষপট্টি বাজারের প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভোর পাঁচটা ৪৫ মিনিটের দিকে একটি মিষ্টির দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘণ্টায় স্থানীয় জনগণ ও ভোলা সদর উপজেলার ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।