ভোলায় অস্ত্রসহ চার জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় অস্ত্র, গুলি ও নৌকাসহ চারজন জলদস্যুকে পুলিশ আটক করেছে। আজ বৃহস্পতিবার ভোরে তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের দক্ষিণ পাশে লাদেনের চর থেকে তাদের আটক করা হয়। তবে তারা কোন বাহিনীর সদস্য, এখনো তা জানা যায়নি। তাদের বাড়ি ভোলা সদর উপজেলায়।পুলিশ তাদের কাছ থেকে ২২টি বগি দা, একটি কাটা রাইফেল, ছয়টি তাজা গুলি, তিনটি ইঞ্জিন ও দুটি নৌকা জব্দ করেছে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গত কয়েক দিন মেঘনায় জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় তাঁরা মেঘনায় অভিযান চালিয়েছেন। ভোর সাড়ে চারটার দিকে চর লাদেন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু মঞ্জু, বাহলুল, সবুজ, ও জামালকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা ২০-৩০ জন জলদস্যু ফাঁকা গুলি করে পালিয়ে যায়।ওসি জানান, জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।