ভোলায় আগুনে পুড়েছে ৮ দোকান, ৩ কোটি টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় মনিহারি পট্টির একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি পাইকারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।আজ শুক্রবার সকাল সাতটার দিকে মনিহারি পট্টিতে এক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্লাস্টিক সামগ্রীর দোকান, মুদি দোকান, কসমেটিকসের পাইকারি দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ী মো. সোলেমান জানান, সেখানে অপরিকল্পিতভাবে দোকান গড়ে ওঠায় বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান শেখ জানিয়েছেন, আগুন এখন নিভেছে, তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।