ভোলায় এবারও সরকারি স্কুলগুলো এগিয়ে
ভোলায় এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। রেজিস্ট্রেশন করেছে সাত হাজার ১৪০ জন। পরীক্ষা দিয়েছে সাত হাজার ১০৪ জন। পাস করেছে পাঁচ হাজার ১৫৭ জন। অকৃতকার্য হয়েছে এক হাজার ৯৪৭ জন। ৫০ থেকে ১০০ শতাংশ পাস করেছে ১২৫টি বিদ্যালয়। বোর্ডের মধ্যে জেলার দুটি বিদ্যালয় স্থান করেছে। বোর্ড পাসের হার, জিপিএ-৫সহ চারটি বিষয় মিলিয়ে জেলার সেরা ১০টি বিদ্যালয় নির্বাচন করেছে।ভোলার সেরা ১০টি বিদ্যালয়: জেলার মধ্যে প্রথম ভোলা সরকারি বালক বিদ্যালয়ে ৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৩টি। বরিশাল বোর্ডের সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে এটি চতুর্থ।ভোলা সরকারি বালিকা বিদ্যালয় শতভাগ পাস করেও দ্বিতীয় অবস্থানে আছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫টি। এ বিদ্যালয় ৯২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে এটি পঞ্চম।এ ছাড়া তৃতীয় হয়েছে দৌলতখান সরকারি বালক বিদ্যালয়। ৬৩ জন পরীক্ষা দিয়ে ৬১ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে আটজন।চতুর্থ স্থানে থাকা দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়ে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। ৭৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৯ জন। আটটি জিপিএ-৫ পেয়েছে।পঞ্চম চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৮৮ শতাংশ। ৯৮ জন পরীক্ষা দিয়ে ৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।ষষ্ঠ কুতুবা মাধ্যমিক বিদ্যালয়। পাসের হার ৮৫ শতাংশ। ১২৪ জন পরীক্ষা দিয়ে ১০৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।সপ্তম সদর উপজেলার আব্দুর রব মাধ্যমিক বিদ্যালয়। পাসের হার ৮৬ দশমিক ০৬ শতাংশ। ২০৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭৯ জন।অষ্টম সদর উপজেলার ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় (পাসের হার ৯২ দশমিক ৫০ শতাংশ), নবম দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৯১ দশমিক ৬৬ শতাংশ এবং দশম চর সামাইয়্যা বন্ধুজন বিদ্যালয়ের পাসের হার ৯৫ শতাংশ।উপজেলায় সেরা স্কুল: ভোলার সেরা ১০ বিদ্যালয়ে ঠাঁই না পেলেও ভালো ফলাফল করেছে সাতটি উপজেলার ৩০টি বিদ্যালয়। যেগুলো পাসের হারে নিজ নিজ উপজেলায় সেরা।সদর উপজেলা: পাসের হারে ভালো করেছে হালিমা খাতুন বালিকা বিদ্যালয় (৯৬ দশমিক ১৮ শতাংশ), ভেদুরিয়া সমবায় মাধ্যমিক বিদ্যালয় (৯৩ দশমিক ৩৩ শতাংশ), টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (৯৩ দশমিক ২২ শতাংশ), রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় (৯২ দশমিক ৫৯ শতাংশ) ও ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয় (৯১ দশমিক ১৮ শতাংশ)। দৌলতখান: পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয় (৯০ দশমিক ৯১ শতাংশ), জয়নগর মাধ্যমিক বিদ্যালয় (৯০ দশমিক ২৮ শতাংশ), চরপাতা মাধ্যমিক বিদ্যালয়, (৮২ দশমিক ১৪ শতাংশ) ও বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় (৮০ দশমিক ৯৫ শতাংশ)।বোরহানউদ্দিন: বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় (৯৬ শতাংশ), গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয় (৮২ দশমিক ৩৫ শতাংশ), বারহানউদ্দিন বালিকা মাধ্যমিক, দেউলা মাধ্যমিক ও জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয় ৭৫ শতাংশ পাস করেছে।লালমোহন: লালমোহন মাধ্যমিক বিদ্যালয় (৭৬ শতাংশ), ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় (৮৫ দশমিক ৫ শতাংশ), গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় (৭৬ দশমিক ৪০ শতাংশ), রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় (৭৬ দশমিক ৩৮ শতাংশ) ও রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় (৭৪ দশমিক ৪২ শতাংশ)।চরফ্যাশন: ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় (৯৫ শতাংশ), চরফ্যাশন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (৯০ দশমিক ৪৮ শতাংশ), আহম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয় (৮৭ দশমিক ১০ শতাংশ), আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় (৮২ দশমিক ৬১ শতাংশ), দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় (৮২ দশমিক ৪৩ শতাংশ) ও চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় (৭৬ দশমিক ২৯ শতাংশ)।তজুমদ্দিন: চাঁদপুর সরকারি বিদ্যালয় (৭৭ দশমিক ২৭ শতাংশ) ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় (৭৬ দশমিক ৯২ শতাংশ)। মনপুরা: আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়, ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় ও মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মনপুরা হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ।