ভোলায় গণসংগীত-নৃত্য-কবিতা আর নাটকের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম জন্মবার্ষিকীতে বিপ্লবী নেতা কমরেড নলিনী দাসের প্রতি শ্রদ্ধা জানাতে ১ জানুয়ারি সন্ধ্যায় নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা জেলা শিল্পকলা একাডেমী আয়োজন করেছিল গণসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক সন্ধ্যা। এ অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন মঞ্জুর আহমেদ, উত্তম ঘোষ, স্বাতী করঞ্জাই, রেহানা ফেরদৌস, মৃদুল দে, আবিদ, বাঁধন তালুকদার, তৃষা ভাওয়াল, আঁখি দে, বৃষ্টি দে প্রমুখ। যন্ত্রসংগীতে ছিলেন ভাস্কর মজুমদার, আশিষ ঘোষ ও রতন। আবৃত্তি করেন অতনু করঞ্জাই, মশিউর রহমান ও গালিব ইবনে ফেরদৌস। নৃত্য পরিবেশন করেন পলাশ। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন আফসার উদ্দিন। শেষে ভোলা থিয়েটার খেপা পাগলার প্যাচাল নাটক মঞ্চস্থ করে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় ও নাটকটির নির্দেশনা দিয়েছেন আবু সাঈদ।