ভোলায় চিকিত্সকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত রোগীর স্বজনেরা ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা, অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সেবিকাকে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন ওই হাসপাতালের চিকিত্সকেরা।আজ রোববার সকাল থেকে চিকিত্সকেরা এই ধর্মঘট পালন করছেন। এ ছাড়া কাল সোমবার চিকিত্সক নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন তাঁরা।ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভোলা সদর হাসপাতালে ১২ জন কনসালট্যান্টসহ চিকিত্সকের ২২টি পদ। এর মধ্যে পাঁচজন কনসালট্যান্টসহ ১০ জন চিকিত্সক আছেন। এ সংকটাপন্ন অবস্থায় চিকিত্সকের ওপর হামলা ভবিষ্যতে ভোলা সদর হাসপাতালের জন্য হুমকিস্বরূপ। এ অবস্থায় আমরা এ ঘটনার সঠিক বিচার দাবি করছি। বিচারের দাবিতে আমরা ধর্মঘট ও মানববন্ধনের ডাক দিয়েছি। যদি ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তবে আমরা ভোলার সকল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া বন্ধ করে দেব।’ভোলা সদর হাসপাতালের অ্যানেসথেটিস্ট মিজানুর রহমান ও ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মো. শরীফ আহমেদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গত শনিবার রাত ১০টা পাঁচ মিনিটে হূদরোগে আক্রান্ত ভোলার চর সামাইয়্যা ইউনিয়নের মো. সিদ্দিকুর রহমান মাতব্বরকে (৭৫) মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার আগে অবস্থা খারাপ দেখে ওই রোগীকে প্রাইভেট চিকিত্সক মাহমুদুল হাসান ভোলা হাসপাতালে পাঠিয়ে দেন। ওই সময় হাসপাতালে হূদরোগ ও মেডিসিনের কোনো কনসালট্যান্ট না থাকায় সবার পরামর্শে রোগীকে যথাযথ ওষুধ ও অক্সিজেন লাগিয়ে কেবিনে পাঠিয়ে দেওয়া হয়। কেবিনে যাওয়ার পরপরই সিদ্দিকুর রহমান মৃত্যুবরণ করেন।পরে রোগীর স্বজনেরা জরুরি বিভাগে কর্তব্যরত অ্যানেসথেটিস্ট মিজানুর রহমান ও ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মো. শরীফ আহমেদকে মারধর করেন এবং কর্তব্যরত নার্সকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ভোলা সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা।রোগীর আত্মীয় মো. মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, রোগীকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক অক্সিজেন ও ওষুধ দিতে অনেক অলসতা দেখিয়েছেন। রোগীকে কেবিনে নেওয়ার সময়ও চিকিত্সক রোগীর সঙ্গে যাননি। এ জন্য রোগী মারা যাওয়ার পর স্বজনেরা ক্রোধের বসে চিকিত্সকের ওপর চড়াও হয়েছেন।ভোলা জেলা পুলিশ সুপার মো. বশির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘সিভিল সার্জনকে ভোলা থানায় মামলা দিতে বলা হয়েছে। মামলা হলে আমরা আসামিকে ধরার চেষ্টা করব।’