ভোলায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ থাকা যাত্রীদের নাম-ঠিকানা জানা যায়নি।নৌকা উদ্ধারকারী ট্রলারের মাঝি কাজল ও উদ্ধার হওয়া যাত্রী আবুল কালাম জানান, কোনো যাত্রীবাহী ট্রলার না থাকায় তেলিয়ার চর থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি জেলে নৌকা তজুমদ্দিনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু অতিরিক্ত যাত্রীর ভারে চৌমুহনী নামক এলাকায় মেঘনা নদীতে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ৩৬ যাত্রীকে উদ্ধার করলেও চারজন এখনো নিখোঁজ রয়েছে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ইরফান প্রথম আলোকে জানান, যাত্রীদের দাবি সাত মাসের একটি শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।