ভোলায় নৌকাডুবিতে নিখোঁজ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীর কাটার খালে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ আছে চারজন। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি উত্তর সাকুচিয়া ইউনিয়ন থেকে মনপুরা ইউনিয়নের কলাতলী চরে যাচ্ছিল। নিখোঁজ চারজন হলেন—বিবি আমেনা (২৫), নান্টু (৩০), দীপক (৮) ও হাসান (২)। দুর্ঘটনাকবলিত নৌকার মাঝি নসু মাঝি (৩৫) জানান, গতকাল রাত ১১টার দিকে বিপরীতমুখী প্রবল স্রোত ও ঢেউয়ের টানে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ছয় যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ আছে চারজন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, তিনি ঘটনা শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।