ভোলায় পাচারকালে লক্ষাধিক লিটার জ্বালানি তেল উদ্ধার, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার পাঙ্গাসিয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে র‌্যাব আজ শনিবার সকালে লক্ষাধিক লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে। তেল বহনকারী একটি কার্গো জাহাজ ও ১২টি লরিও জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে র‌্যাব আটজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৮ সূত্র জানায়, আমদানি করা জ্বালানি তেল চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে পাঙ্গাসিয়া লঞ্চঘাটে চোরাচালানকারীরা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে জ্বালানি তেল উদ্ধার এবং আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হান্নান (৪৫), আনোয়ার হোসেন (২০), মো. সিরাজ (২০), মো. বাচ্চু (৪৫), সুজন নাদির (২৮), মো. সালাউদ্দিন (২৫), ওমর ফারুক (৪০) ও মো. বিল্লাল হোসেন (৩২)।