ভোলায় বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সপ্তাহব্যাপী বইমেলার সাংস্কৃতিক মঞ্চে আবৃত্তি, গান, নৃত্য ও নাটক মঞ্চায়ন করেছে জীবন পুরাণ আবৃত্তি একাডেমী ও স্বপ্নীল শিশু কিশোর সংগঠন। মেলার চতুর্থ দিনে গত শুক্রবার এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বাংলা স্কুল প্রাঙ্গণে গত মঙ্গলবার থেকে একুশের বই মেলা শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক আফসার উদ্দিন বলেন, মেলা মঞ্চে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।