ভোলায় মুক্তিযুদ্ধের নাটক ‘ইনফরমার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর উপলক্ষে শাহবাজপুর থিয়েটার মঞ্চস্থ করে মুক্তিযুদ্ধের নাটক ইনফরমার। গত রোববার রাতে বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। শান্তনু বিশ্বাস রচিত ইনফরমার নাটকের নির্দেশনা দিয়েছেন অভিনেতা আবু সাঈদ। এটি শাহবাজপুর থিয়েটারের তৃতীয় প্রযোজনা। নাটকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের নেতা সদ্য প্রয়াত আবদুর রাজ্জাক এবং ভোলার অন্যতম নাট্যসংগঠক কালিপদ মজুমদারকে উৎসর্গ করা হয়।