ভোলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা আবৃত্তি সংসদ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে ১৬ মে ভোলা কবি মোজাম্মেল হক টাউন হলে আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন শিল্পী মঞ্জুর আহম্মেদ ও ভোলা আবৃত্তি সংগঠনের সভাপতি সামস-উল আলম। সংগীত পরিবেশন করেন শিবশঙ্কর, বৃষ্টি নাগ, বৃষ্টি দত্ত, সুদীপ্ত, সেতু, ঝুমা চক্রবর্তী, মালিহা, টুম্পা, সিলভিয়া, সিনথিয়া, মৌ ও রিঙ্কুবালা। আবৃত্তি করেন শ্যামলী, স্বপ্না, বাপ্পী, স্বপ্নিল ও শিহাব। নৃত্যে ছিলেন অ্যালিন ও রওজা।