ভোলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার চাচা ও ভাতিজা নিহত হয়েছে। সদর উপজেলার ভোলা-ভেলুমিয়া সড়কের ভেলুমিয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—চাচা সুজন দে ও ভাতিজা মাহি চন্দ্র দে।পারিবারিক সূত্র প্রথম আলো অনলাইনকে জানায়, মাহির বাবা বিশ্বজিত্ দে পরিবারের সদস্যদের নিয়ে পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে গতকাল নিজেদের বাড়ি ভোলার বাপ্তা ইউনিয়ন বোর্ড অফিস এলাকায় ফেরার পথে আনন্দবাজারে ট্রাকের সঙ্গে তাদের টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহির চাচা সুজন দেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মাহি তৃতীয় শ্রেণীর ছাত্র। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।