ভোলায় সড়ক দুর্ঘটনায় তিন ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় মোটরসাইকেল ও বাসের মুখোমখি সংঘর্ষে তিনজন ছাত্র নিহত হয়েছে। তাদের বাড়ি গজারিয়া বাজারের কাছে ফরাজিবাড়ী এলাকায়। আজ সোমবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়েছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।নিহত ছাত্ররা হলো ডা. আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের একদশ শ্রেণীর ছাত্র জিহাদুল ইসলাম, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মো. সুমন ও নবম শ্রেণীর ছাত্র মো. ফিরোজ।জানা যায়, ওই তিন ছাত্র পার্শ্ববর্তী রমাগঞ্জ ইউনিয়নের মাওলানা আবদুল বারী পীর সাহেবের কবর জিয়ারত করতে গিয়েছিল। ঘটনার পর ওই এলাকায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে এলে বিক্ষুব্ধ ব্যক্তিরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, বাস চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বিয়য়টি সমাঝোতার চেষ্টা চলছে।